প্যাটোহা সম্পর্কে

প্যাটোহা হলো পোষা প্রাণীর মানুষদের নিজের জায়গা। এখানে পাখি, বিড়াল, কুকুর, মাছ, খরগোশসহ সব ধরনের পোষা প্রাণীর খামারি আর শখের পালকরা একসাথে থাকেন, নিজের প্রাণী দেখান, গল্প করেন, আর নিরাপদে কেনাবেচা করেন।

কেন প্যাটোহা

ফেসবুক গ্রুপে পোষা প্রাণীর পোস্ট হারিয়ে যায়, কে আসল খামারি বোঝা যায় না, আর কেনাবেচায় প্রতারণার ভয় থাকে। প্যাটোহা এই সমস্যাগুলো মেটাতে বানানো:

  • প্রোফাইলেই পুরো খামার: কার কাছে কোন প্রাণী কতগুলো আছে, এক নজরে দেখা যায়।
  • বিক্রির আলাদা বাজার: দাম, বয়স, টিকা, ডেলিভারি আর ছবিসহ বিজ্ঞাপন। ধরন, জেলা আর দাম অনুযায়ী খোঁজা যায়।
  • বিক্রেতার সাথে সরাসরি চ্যাট: সাইটের ভেতরেই মেসেজ। চাইলে WhatsApp বা ফোনেও।
  • ভরসার ব্যবস্থা: বিক্রি করতে পূর্ণ প্রোফাইল লাগে। ভেরিফায়েড ব্যাজ, রিপোর্ট বাটন আর নিরাপত্তা টিপস আছে।
  • কমিউনিটি: ফেসবুকের মতো পোস্ট, রিঅ্যাকশন, কমেন্ট, ফলো আর নোটিফিকেশন।
  • সারা বিশ্বের জন্য: ফিড দেশ অনুযায়ী সাজানো, আর সাইট ১০০টির বেশি ভাষায় বাছাই করা যায়।

সম্পূর্ণ ফ্রি

প্যাটোহা এখন সবার জন্য সম্পূর্ণ ফ্রি। অ্যাকাউন্ট খোলা, পোস্ট করা, বিক্রির বিজ্ঞাপন দেওয়া আর চ্যাট করা, সব ফ্রি।

🌟 প্রথম ১,০০০ সদস্য পাবেন ১ বছরের জন্য ফ্রি ✓ ভেরিফায়েড ব্যাজ আর "প্রতিষ্ঠাতা সদস্য" পরিচয়।

আমাদের নিয়ম

প্রাণীর কল্যাণ আমাদের কাছে সবার আগে। সংরক্ষিত বা বন্য প্রাণী কেনাবেচা, অসুস্থ প্রাণী লুকিয়ে বিক্রি আর প্রতারণা প্যাটোহায় নিষেধ। বিস্তারিত পড়ুন শর্তাবলি পাতায়।

প্যাটোহার প্রতিষ্ঠাতা

MD Hridoy Ahmed

MD Hridoy Ahmed · এমডি হৃদয় আহমেদ

প্রতিষ্ঠাতা ও নির্মাতা, প্যাটোহা

আমি পেশায় একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আর মনেপ্রাণে একজন পেট লাভার। বিশেষ করে পাখি পালন আমার সবচেয়ে প্রিয় শখ। আমার নিজের একটা পাখির এভিয়ারি আছে: Hridoy Birds Aviary (হৃদয় বার্ডস এভিয়ারি)।

পাখি পালতে গিয়ে দেখেছি, ভালো খামারি খুঁজে পাওয়া, নির্ভরযোগ্য জায়গায় পাখি কেনাবেচা করা আর অভিজ্ঞ মানুষদের সাথে যোগাযোগ রাখা কতটা কঠিন। সেই অভিজ্ঞতা থেকেই প্যাটোহা বানানো, যাতে সব পোষা প্রাণীপ্রেমী একটা নিরাপদ আর সুন্দর জায়গায় একসাথে থাকতে পারেন।


About Patoha

Patoha is a home for pet people. Bird breeders, cat and dog keepers, fish and rabbit lovers and every other pet keeper can show their animals, talk with each other, and buy and sell safely, all in one place.

Why Patoha

  • Your whole farm on your profile: see at a glance who keeps which animals and how many.
  • A real pet market: listings with price, age, vaccines, delivery and photos, searchable by kind, district and price.
  • Chat with the seller: message inside Patoha, or use WhatsApp and phone.
  • Trust: sellers need a complete profile; verified badges, report button and safety tips.
  • Community: posts, reactions, comments, follows and notifications.
  • Worldwide: the feed is organised by country, and the site offers more than 100 languages.

Completely free

Patoha is completely free for everyone right now: signing up, posting, listing pets for sale and chatting.

🌟 The first 1,000 members get a free ✓ verified badge for 1 year and the "Founding member" title.

Founder

MD Hridoy Ahmed

MD Hridoy Ahmed

Founder and builder of Patoha

I work as a Social Media Marketing Manager and I am a lifelong pet lover, above all a bird keeper. I run my own aviary, Hridoy Birds Aviary.

Keeping birds showed me how hard it is to find good breeders, buy and sell in a place you can trust, and stay in touch with experienced keepers. Patoha grew out of that: one safe, friendly place for every pet lover.